Sunday, May 17, 2026

রাতেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন Tauktae, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী-বায়ুসেনা-নৌবাহিনী

Date:

Share post:

সোমবার রাতেই গুজরাত উপকূলে উনার কাছে আছড়ে পড়বে Tauktae। যদিও সবরকম পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনী। এনডিআরএফ সূত্রে খবর, ১০০ টি দলের মধ্যে ৭৯ দল এখন সমস্ত প্রভাবিত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ১৪ টি দল। সেইসঙ্গে ২২ দল গাজিয়াবাদ, ভাতিণ্ডা, ভুবনেশ্বর ও বিজয়ওয়াড়ায় ২২ দলকে প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা-ভারালি সমুদ্রের সংযোগস্থলে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। Tauktae বর্তমানে রাজধানীর ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বৃহন্মুবাই মিউনিসিপাল কর্পোরেশনের একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মুম্বই মনোরেল সমস্ত কার্যক্রম এক দিনের জন্য স্থগিত করেছে। মুম্বই মনোরেল একটি টুইট বার্তায় বলেছে, যাত্রীদের নিরাপত্তার জন্য এটি একটি তাত্ক্ষণিক সিদ্ধান্ত ছিল। Tauktae-এর জেরে মুম্বই বিমানবন্দর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন-‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন রত্না

দক্ষিণ-পূর্ব আরবসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে ব্যাপক শক্তি অর্জন করেছে Tauktae। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ রয়েছে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে। মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এনডিআরএফের মোট ৫৩ টি দল মোতায়েন করা হয়েছে দেশের পশ্চিম উপকূলে। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দেশের বিভিন্ন এয়ার বেসে ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ টি হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত। এছাড়াও বায়ুসেনার আইএল-৭৬ এয়ারক্র্যাফ্টে এনডিআরএফের মোট ১২৭ জওয়ান ও ১১ টন সামগ্রী পাঞ্জাবের ভাতিণ্ডা থেকে গুজরাটের জামনগরে পৌঁছে দিয়েছে। একইসঙ্গে একটি সি-১৩০ হারকিউলিস বিমান ২৫ জওয়ান ও ১২.৩ টন সামগ্রী ভাতিণ্ডা থেকে রাজকোটে পৌঁছে দিয়েছে। নৌসেনা সূত্রে খবর, কোচির দক্ষিণ কম্যান্ড ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে।

Advt

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...