Friday, May 15, 2026

‘রাজ্যপাল একটা দৈত্য’, বললেন কল্যাণ, ‘এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ’, মত সৌগতর

Date:

Share post:

তিন হেভিওয়েট তৃণমূল নেতা-মন্ত্রী এবং তৃণমূলের এক তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করা নিয়ে তোলপাড় রাজ্য। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। সিবিআইয়ের এই গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসার পদক্ষেপ, এমনই দাবি করেছেন তৃণমূল নেতারা।

দলীয় নেতা-মন্ত্রীদের গ্রেফতারি প্রসঙ্গে সৌগত রায় বলেন, “এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ। একুশের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর কেন্দ্রীয় BJP-নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে CBI।” পাশাপাশি এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তিনি জানান, “রাজ্যপাল কেন চার্জশিট প্রসঙ্গে অনুমতি দিলেন। আদালতে মোকাবিলা হবে।”

আরও পড়ুন-তৃণমূল কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দায়িত্বশীল অভিষেকের

বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই গ্রেফতারি। নিজেদের পরাজয় মানতে পারেনি বিজেপি।” পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিঁধে বলেন, “রাজ্যপাল একটা দৈত্য, রক্ত খেকো বাঘ।’ নেতাদের গ্রেফতারি প্রসঙ্গে কল্যাণ বলেন, “গ্রেফতারির জন্য রাজ্যপালের অনুদান দেওয়া অবৈধ। তাঁর গ্রেফতারের অনুমোদন দেওয়ার কোনও ক্ষমতা নেই।” তিনি প্রশ্ন তোলেন মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না?

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...