Saturday, May 30, 2026

করোনা সংকটের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির

Date:

Share post:

দেশ জুড়ে প্রবল করোনা ( corona pandemic) সংকটের মধ্যেই খুলে দেওয়া হলো কেদারনাথ মন্দির (Kedarnath temple)। যদিও উত্তরাখণ্ড সরকার(Uttrakhand government) জানিয়ে দিয়েছে কোভিড বিধি সম্পূর্ণভাবে মেনেই এখানে পুজো -আচার চলবে। তবে ইতিমধ্যেই উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তে প্রবল সমালোচনার ঝড় উঠেছে । কোভিড বিধি নিষেধের তোয়াক্কা না করে উত্তর প্রদেশ সরকার কুম্ভ মেলার আয়োজন করেছিল। সেখান থেকে সংক্রমণ বহুগুণ ছড়িয়েছে বলে দাবি বিরোধীদের। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতের ধর্মীয় সমাবেশকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছে। আর এই পরিস্থিতিতে ফের ফের কেদারনাথ মন্দির খুলে যাওয়ার প্রবল সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

মন্দির সূত্রে জানা গিয়েছে, সোমবার পবিত্র নক্ষত্রযোগ মেনে খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের মূল ফটক (Kedarnath temple)। ১৭ মে , সোমবার ভোর পাঁচটায় খোলা হয়েছে মন্দিরের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Tirath Singh Rawat) টুইট করে মন্দির খোলার খবরটি জানিয়েছেন। মন্দিরের তরফে জানানো হয়েছে করোনা সুরক্ষা বিধি মেনে এবার থেকে পুজো করা যাবে কেদারনাথ মন্দিরে। এদিন ১৭ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির প্রাঙ্গণ। আরও জানা গিয়েছে, প্রথম পুজো দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এর আগে ১৬ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...