Saturday, June 6, 2026

২২ – ২৬ মে র মধ্যে বাংলা ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘যশ’?

Date:

Share post:

ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আগামী ২২ থেকে ২৬ মে -র মধ্যে বাংলা (West Bengal) এবং ওড়িশার (Odissa) উপকূলে প্রবল বেগে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। উপকুলভূমিতে ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালানোর সম্ভাবনা ‘যশ’-এর। আলিপুর আবহাওয়া অফিসের তরফে এই পূর্বাভাস পাওয়া মাত্রই বিপর্যয় মোকাবিলায় (Disaster management) কাজ শুরু করে দিল রাজ্যের সংশ্লিষ্ট দফতর। সূত্রের খবর, উপকূলের জেলাগুলি, অর্থাৎ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর ত্রাণশিবিরগুলিকে ফের নতুন করে তৈরি করচ্ছে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২২ তারিখ থেকে ধীরে ধীরে শক্তি বাড়াবে সাইক্লোন। (Cyclone) উত্তর আন্দামান সাগরের উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। হাওয়ার গতি থাকতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এরপর আরো গতি বাড়বে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তা প্রবলতর হয়ে উঠবে। ২৫ তারিখ রাতে কিংবা ২৬ তারিখ বাংলা ও ওড়িশার উপকূলে আছড়ে পড়বে ‘যশ’, তখন তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার। সঙ্গে বৃষ্টি। তাই ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বেশি তাণ্ডব চালাতে পারে । তাই বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। আছড়ে পড়তে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। ২৩ তারিখের মধ্যে সমস্ত সাইক্লোন শেলটারগুলি প্রস্তুত রাখতে হবে। চাল,ডাল, ত্রিপল ও খাদ্যপণ্যও মজুত করতে হবে। আবহাওয়া দফতর চূড়ান্ত সতর্কতা জারির পরপরই নদী তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ত্রাণশিবিরে।

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...