Sunday, May 17, 2026

ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পর বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

Date:

Share post:

দীর্ঘ ৮ বছর পর ধর্ষণ মামলায়(Rape case) অবশেষে বেকসুর খালাস পেলেন তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল। তরুণ তেজপালের বিরুদ্ধে তার এক সহকর্মী ধর্ষণের অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতে দায়ের হয়েছিল মামলা। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তরুণকে তবে ২০১৪ সালের মে মাসে জামিন পান তিনি। অবশেষে শুক্রবার তলাকালীন গোয়ার আদালতের(Goa court) অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস দিলেন তরুণ তেজপালকে(Tarun Tejpal)।

আরও পড়ুন:ব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? এই রোগ প্রতিরোধে কী করা প্রয়োজন?

তরুণ তেজপালের বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মী অভিযোগ তোলেন, গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেন তরুণ তেজপাল। এরপর গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। ২০১৪ সালে এই মামলায় গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। যদিও ২০১৪ সালের মে মাসে জামিন পান তিনি। ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়া আদালতে। তবে তার আগে বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা খারিজের আবেদন করা হয়েছিল, যদিও তা গৃহীত হয়নি। শেষ পর্যন্ত গোয়া আদালতে ট্রান্সফার করা হয় মামলাটি। তবে করোনা পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে যায় এই মামলার রায় দান। অবশেষে দীর্ঘ ৮ বছর পর ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন তরুণ তেজপাল।

Advt

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...