Wednesday, May 20, 2026

ঘূর্ণিঝড় ‘যশ’-এর সতর্কতায় চলছে মাইকিং, তৎপর প্রশাসন

Date:

Share post:

যশ ( cyclone Yash) আসছেই। তবে তার শক্তি এবং তাণ্ডবের প্রাবল্য কতটা সে ব্যাপারে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন না আবহাওয়া (weather office) দফতরের কর্তারা। তাই সম্ভাব্য সব রকম বিপদ আঁচ করেই জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভাকে (Kolkata corporation) আগাম সতর্কবার্তা দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই বিদ্যুৎ দফতরের কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) নির্দেশে যশের প্রতিমুহূর্তের গতি প্রকৃতির দিকে নজর রাখছে নবান্ন (nabanna)। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় কোমর বেঁধে নামতে প্রস্তুত নবান্ন সহ জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে, প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা, শঙ্করপুর, সুন্দরবন সর্বত্রই চলছে মাইকিং। দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকাতে তৈরি করা হচ্ছে সাইক্লোন সেন্টার। তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের।

বিপর্যয় মোকাবিলায় ও বিদ্যুৎ পরিষেবায় রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের তরফে বিভিন্ন জেলায় গ্যাঙ তৈরি করা হয়েছে। প্রতিটি গ্যাঙে ৬-৭ জন বিদ্যুৎকর্মী থাকবেন। কলকাতা পৌরসভা এলাকায় প্রতিটি ওয়ার্ডে দু’টি করে রাখা হবে গ্যাঙ। তাদের ২৫ মে দুপুর ১ টার মধ্যে সমস্ত কো-অর্ডিনেটারদের কাছে রিপোর্ট জানাতে হবে। আগামী ২৫ মে থেকে বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে। কন্ট্রোল রুমের নম্বর 8900793503 ও 8900893504। আগামিকাল থেকে সমস্ত বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৫ মে থেকে কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

সাইক্লোন সেন্টার গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ শিবির গুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে। শিবিরে পর্যাপ্ত শুকনো খাবার , পলিথিন, পানীয় জল ওষুধ, শিশু খাদ্য, ওআরএস, জামা কাপড় মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

Advt

 

 

Related articles

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...