Monday, May 18, 2026

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত ৪,১৯৪ জন, সামান্য কমলো সংক্রমণ

Date:

Share post:

সামান্য কিছুটা স্বস্তি দিয়ে শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জন। অন্যদিকে এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন রোগী। আজ, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিন পাবেন তৃতীয় লিঙ্গের মানুষরা, কলকাতার কোন জায়গাগুলিওতে দেওয়া হবে?

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন রোগীর। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজারের বেশি রোগী। বর্তমানে গোটা দেশে ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে এ পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১৯ কোটি ৩৩ লক্ষাধিক দেশবাসীর।

Advt

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...