Saturday, June 27, 2026

সাইবার হানা, এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরি!

Date:

Share post:

বড় মাপের সাইবার হানা (cyber attack) এয়ার ইন্ডিয়ায় (air india)। এই সাইবার হামলায় উড়ানের লক্ষ লক্ষ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য-সহ ব্যক্তিগত বহু তথ্য (data) হ্যাকারদের হাতে চলে গিয়েছে (hacked) বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ অগস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি সময়কালের মধ্যে সংস্থার কাছে গ্রাহকদের যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এই তথ্যের মধ্যে যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। যদিও একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা আশাপ্রদ। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যাত্রীদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন-ব্যাপক বৃষ্টি ভুবনেশ্বরে, ‘যশ’-এর প্রভাব বলেছেন আবহবিদরা

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...