Saturday, March 14, 2026

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান ‘অধিকারী বিরোধী’ জ্যোর্তিময় কর

Date:

Share post:

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ১৩ জনের নতুন ওই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে পটাশপুরের প্রাক্তন বিধায়ককে। পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর এবার দক্ষিণ কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। ভোটে হারলেও অধিকারী পরিবারের বিরোধী হিসেবে পরিচিত জ্যোতির্ময় করকে এবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

২০১১ থেকে ২০২১, টানা দশ বছর দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। কিন্তু শুভেন্দুর দলবদলের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। একুশের বিধানসভা নির্বাচনে পটাশপুর আসন থেকে সরিয়ে অধিকারীদের দুর্গ দক্ষিণ কাঁথিতে জ্যোতির্ময়কে প্রার্থী করেছিলেন মমতা। কঠিন লড়াই দিয়েও বিজেপি প্রার্থীর কাছে হার মানতে হয়েছে তাঁকে। তাই অধিকারীদের বিরুদ্ধেই তাঁকে লড়াই করার লক্ষ্যে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হল বলে মনে করা হচ্ছে। যদিও, গত ডিসেম্বর মাসে শিশিরকে এই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল রামনগরের বিধায়ক অখিল গিরিকে। বর্তমানে তিনি রাজ্যের মৎস্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছে অধিকারী বিরোধী এই তৃণমূল নেতাকে।

আরও পড়ুন- সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...