Thursday, May 14, 2026

লা-লিগা চ‍্যাম্পিয়ন অ‍্যাতলেটিকো মাদ্রিদ

Date:

Share post:

সাত বছর পর খেতাব জয় অ‍্যাতলেটিকো মাদ্রিদ(Atletico Madrid)। শনিবার লা-লিগায়( La-liga) চ‍্যাম্পিয়ন হল তারা। এদিন রিয়াল ভ‍্যালাদলিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সুয়ারেজরা।

ম‍্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দু’দল। ম‍্যাচের ১৮ মিনিটে ভ‍্যালাদলিদকে গোল করে এগিয়ে দেন প্লানো। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় অ‍্যাতলেটিকো ম‍াদ্রিদ। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ সাজায় অ‍্যাতলেটিকো মাদ্রিদ। ম‍্যাচের ৫৭ মিনিটে অ‍্যাতলেটিকোর হয়ে সমতা ফেরান কোরেয়া। ম‍্যাচের ৬৭ মিনিটে আ‍্যাতলেটিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় সুয়ারেজের দল।

শনিবার ছিল লা লিগার সব থেকে গুরুত্বপূর্ণ দিন। লিগ জেতার দৌড়ে ছিল অ‍্যাতলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। রিয়াল এবং অ‍্যাতলেটিকো, দুই ক্লাবকেই জিততে হত। অ‍্যাতলেটিকো ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে খেতাব যেত জিদানের ঘরে। কিন্তু শনিবার অ‍্যাতলেটিকো জয় পাওয়ায় খেতাব জয় হল তাদের। এদিকে জিতে মরশুম শেষ করল বার্সেলোনাও।

আরও পড়ুন:অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সুশীল কুমার

Advt

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...