Wednesday, June 3, 2026

ক্রিকেটারদের জুতো দেওয়ার সাধ‍্য নেই জিম্বাবয়ের, স্পনসর চেয়ে টুইট বার্লের

Date:

Share post:

যেখানে আজকের দিনে আইপিএলের( ipl)মতন কোটি কোটি টাকার ক্রিকেট লিগ হচ্ছে। আইসিসি কোটি কোটি টাকা খরচা করে বিশ্বকাপের মতন আসর বসাচ্ছে। সেখানে বিশ্বকাপ খেলা একটি দেশ নিজেদের দলের ক্রিকেটারদের জুতো অবধি দিতে পাচ্ছে পা। হ‍্যাঁ, এই করুন অবস্থা দেখা গিয়েছে জিম্বাবয়ে। রবিবার জিম্বাবয়ের এক ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় আঠা দিয়ে জুতো ঠিক করছেন তিনি। ক‍্যাপসনে লিখেছেন কেউ দলকে স্পনসর করলে এই আঠা লাগানো জুতো পড়তে হত না।

হেনরি ওলুঙ্গা, অ‍্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ারদের দেশ আজ আর্থিক সঙ্কটে। সে দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্দশা চিত্র ধরা পড়ল রায়ান বার্লের( ryan burl)পোস্টে।

এদিন বার্লে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় একটি ছেড়া জুতো আঠা এবং যন্ত্রপাতি দিয়ে ঠিক করছেন। সেখান তিনি ক‍্যাপশন দিয়ে লেখেন,” জুতোর কম্পানি যদি জাতীয় দলকে স্পনসর করত, তাহলে প্রতি সিরিজের পর নতুন করে আঠা দিয়ে ছেঁড়া জুতো লাগিয়ে পড়তে হত না।”

এরপরই  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বার্লের পোস্ট। যা নিয়ে রীতিমতো সরগল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...