Thursday, May 14, 2026

কলকাতায় ফের দামের রেকর্ড গড়ল জ্বালানি তেল, পেট্রোলের নতুন দাম কত?

Date:

Share post:

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। এর মধ্যে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এমন অবস্থায় বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। ফের কলকাতায় রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামের। মঙ্গলবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২২ পয়সা। এখন এক লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ১৬ পয়সা।

এর আগে গত ২৩ মে দাম বেড়েছিল জ্বালানি তেলের। সেদিন কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয়েছিল ৯৩ টাকা ২৭ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বেড়ে হয়েছিল ৮৬ টাকা ৯১ পয়সা। এর আগে ২১ মে দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। সেদিন কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ৯৩ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম ৮৬ টাকা ৬৪ পয়সা।

আরও পড়ুন-‘ইয়াস’ তাণ্ডবের আশঙ্কা, ঘূর্ণিঝড় মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...