Saturday, June 13, 2026

পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সুন্দরবনের নদ-নদী, ভাসছে গ্রাম

Date:

Share post:

একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে গোদের উপর বিষ ফোঁড়ার মতো পূর্ণিমার ভরা কোটাল। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী সুন্দরবনে ভয়ঙ্কর পরিস্থিতি। গতকাল, সারারাত দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতে ডুবে গিয়েছে বিভিন্ন দ্বীপ। গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলের মানুষ ও গবাদি পশুদের নিরাপদে ত্রাণ শিবিরে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে সকালের ছবিটি বেশ ভয়ঙ্কর। ঝড়খালী আইল্যান্ডে হেরেভাঙ্গা নদী থেকে শুরু করে মাতলা, বিদ্যাধরী নদীতে প্রবল জলোচ্ছ্বাস। পূর্ণিমার জন্য ভরা কোটালে এমনিতেই নদীতে প্রবল স্রোত, সেইসঙ্গে ইয়াসের প্রভাবে উত্তাল মাতলা থেকে বিদ্যাধরী। বেশকিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে। তবে অতীতে আয়লা, আমফানের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন- ইয়াস সতর্কতা : কলকাতায় বন্ধ সব ফ্লাইওভার

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...