Friday, May 15, 2026

এবার দুয়ারে ত্রাণ, ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্কের মাধ্যমে টাকা জুলাইতে

Date:

Share post:

আমফান থেকে শিক্ষা নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে ত্রাণ। আর ত্রাণ যাতে আক্রান্তদের হাতে পৌঁছায়, সেই কারণে এবার কড়া ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ইয়াসের ত্রাণে রাজ্য সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করছে। মুখ্যমন্ত্রী জানান, ৩-১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণের আবেদনপত্র নেওয়া হবে। এলাকায় এলাকায় বসবে ত্রাণ। ব্লক ও পঞ্চায়েত স্তরে মূলত এই প্রকল্প চলবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ১৯-৩০ জুন পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এই ভেরিফিকেশন যেন যথার্থভাবে হয়। কোনওরকমের বেনিয়ম বরদাস্ত করা হবে না। এই পরীক্ষাস্তর পেরনোর পর ১-৭জুলাই ব্যাঙ্কের মাধ্যমে অর্থ বন্টন করা হবে।

a

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...