Tuesday, March 24, 2026

‘রিলিজ নয়’, আলাপন- ইস্যুতে আজই দিল্লিকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির বিরোধিতা করে দিল্লিকে আজ, শনিবারই চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর নবান্ন সূত্রে।

এই বদলিকে কোনও অবস্থাতেই মানতে রাজি নয় রাজ্য৷ আলাপনের নেতৃত্বে রাজ্যে ‘কোভিড- ম্যানেজমেন্ট’-এর কাজ চলছে৷ সাফল্যও পাচ্ছে রাজ্য৷ এই অবস্থায় তাঁকে ছাড়া হলে বিঘ্নিত হবে করোনা-যুদ্ধ৷ পাশাপাশি ইয়াস-এর তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা৷ পুণর্গঠনের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব আলাপনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে এই পরিস্থিতিতে মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয় বলেই মনে করছে নবান্ন৷

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীই চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যৎচিবের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেছিলেন। কেন্দ্র ৩ মাস মেয়াদ বৃদ্ধিও করেছে৷ তার পরই এভাবে বদলির চিঠি আসায় রাজ্যে করোনা এবং ইয়াস-পরবর্তী কার্যক্রম বাধাপ্রাপ্ত হবে৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবকে এখনই ‘রিলিজ’ করবে না রাজ্য সরকার। আপত্তির কথা জানিয়ে আজ, শনিবারই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- অমিতের টুইটের পরেই আলাপনকে তলব: ‘ষড়যন্ত্র’ দেখছে রাজনৈতিক মহল

Pp

Advt

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...