Friday, June 5, 2026

হোটেল, হাসপাতালের যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্যাকেজে ‘না’, সাফ জানাল কেন্দ্র

Date:

Share post:

ভ্যাকসিন নিয়ে কোনও ‘প্যাকেজ’ নয়। সাফ জানাল স্বাস্থ্যমন্ত্রক। দ্বিতীয় দফার টিকাকরণ শুরুর সময় বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বেশ কিছু প্রাইভেট হাসপাতালগুলি ভ্যাকসিনের ডোজ দেওয়ার নামে মোটা টাকার প্যাকেজ ঘোষণা করে অগ্রিম টাকা নিয়ে বুকিং নিতে শুরু করেছে। লাক্সারি প্যাকেজ হিসেবে হাসপাতালগুলি নামী দামী স্টার হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেখানে ভ্যাকসিনের সুবিধা দিচ্ছে। যেখানে মোটা অঙ্কের টাকা জমা করলে মিলছে ভ্যাকসিন।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা যাবে শুধুমাত্র সরকারি, বেসরকারি টিকাকরণ কেন্দ্রে, অফিসে, বয়স্কদের জন্য বাড়ির কাছে কোনও টিকাকরণ কেন্দ্রে, বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোনও হাউসিং সোসাইটিতে, কমিউনিটি সেন্টারে, পঞ্চায়েত ভবনে, স্কুল, কলেজে এবং বৃদ্ধাশ্রমে। সেক্ষেত্রে যারা এই ধরনের ভ্যাকসিন প্যাকেজের ব্যবস্থা করছে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন-শুধুই প্রতিশ্রুতি, সাহায্য নেই: অনাথদের জন্য বড় ঘোষণার পর মোদিকে কটাক্ষ পিকের

উল্লেখ্য, হায়দরাবাদ হাইটেক সিটির Radisson Hotel-এ ‘Experience 1’, ‘Experience 2’ দুটি প্যাকেজ রাখা হয়েছে। কী রয়েছে এই প্যাকেজে? যিনি ভ্যাকসিন নিতে যাবেন থাকতে পারবেন হোটেলে। মিলবে ব্রেকফাস্ট, ডিনার এবিং ওয়াইফাই পরিষেবা। নামী হাসপাতালের বিশেষজ্ঞদের থেকে নিতে পারবেন টিকা। ‘ভ্যাকসিন নিন, বিশ্রাম নিন’, এই স্লোগান চলছে। প্রথম প্যাকেজ ৩ হাজার ৫০০ টাকার। এই প্যাকেজে রয়েছে ৩-৪ ঘণ্টা হোটেলের রুমে কাটানোর ব্যবস্থা সঙ্গে থাকছে খাবার। দ্বিতীয় প্যাকেজের জন্য আপনাকে গুনতে হবে ৫ হাজার টাকা। এই প্যাকেজে রয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর সারারাত হোটেলে থাকতে পারবেন, সঙ্গে খাবারের ব্যবস্থ। পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার বৈধ নথি দেখাতে হবে।

Advt

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...