Thursday, May 14, 2026

করোনার বাড়বাড়ন্ত, অবশেষে বাতিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা

Date:

Share post:

অবশেষে বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। দশমের পরীক্ষা আগেই বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছিল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মোদি বলেছেন, ‘পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া দরকার। এরকম কঠিন পরিস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা ভাবা উচিত।’

আরও পড়ুন-বাইরের বিক্ষোভে বিচারক কিভাবে প্রভাবিত হবেন ? CBI-কে প্রশ্ন হাইকোর্টের

করোনার বাড়বাড়ন্তের জেরে শেষে বাতিল হয়ে গেল দ্বাদশের পরীক্ষা। মঙ্গলবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই দ্বাদশের পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সিবিএসই দ্বাদশের পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানিয়েছে কেন্দ্রে। সঙ্গে এও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই।

সোমবারই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। এদিন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মোদি জানিয়ে দেন, সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের কথা। সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে থাকার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখলিয়ালের। কিন্তু তাঁর অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...