Thursday, May 14, 2026

করোনার জের, দেশজুড়ে অনাথ শিশুর সংখ্যা ৯ হাজারের বেশি

Date:

Share post:

করোনায় বাবা-মা হারিয়ে অনাথ শিশুর সংখ্যা ৯ হাজারের বেশি, সুপ্রিম কোর্টকে জানাল জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন (NCPCR)। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে মধ্য প্রদেশে অনাথ শিশুর সংখ্যা সর্বাধিক। NCPCR মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হলফনামায় জানিয়েছে, করোনার জেরে যে শিশুরা বাবা মা-কে হারিয়েছে তাদের সুস্থতার দিকে নজরদারি চালানোর জন্য একটি পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-করোনার বাড়বাড়ন্ত, অবশেষে বাতিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা

হলফনামা অনুযায়ী, করোনায় অনাথ হয়েছে ৯ হাজার ৩৪৬ জন শিশু। উত্তরপ্রদেশে ১ হাজার ৮৩০ জন শিশু বাবা-মা হারিয়ে একজন অভিভাবকের সঙ্গে থাকছে। বিহারে ৪ থেকে ৭ বছরের মধ্যে রয়েছে ১ হাজার ৫১৫ জন শিশু। ৮ থেকে ১৩ বছরের মধ্যে রয়েছে ৩ হাজার ৭১১ জন, ও ১৪ থেকে ১৫ বছরের মধ্যে রয়েছে ১ হাজার ৬২০ জন কিশোর-কিশোরী। ১৬ থেকে ১৭ বছরের মধ্যে রয়েছে ১ হাজার ৭১২ জন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ জানিয়েছে, অনাথ শিশুরা যাতে পাচার বা অন্যান্য অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার না হয়ে যায়, তা দেখতে হবে রাজ্যের সরকারকেই। হলফনামায় বলা হয়েছে, লেখাপড়া থেকে যাবতীয় প্রয়োজনীয় দিকে খেয়াল রাখতে হবে সরকারকে।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...