Thursday, May 14, 2026

বড় সঙ্ঘাতের ইঙ্গিত? আপাতত টিভিতে কোনও বক্তা পাঠাবে না বিজেপি

Date:

Share post:

প্রধানমন্ত্রীর বৈঠকে গরহাজির এবং আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কী বড়সড় সঙ্ঘাতের পথেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দিল্লির নেতারা? দিল্লির নেতারা রাজ্য বিজেপি নেতাদের একটি নির্দেশ পাঠিয়েছেন। কার্যত সেই নির্দেশই জল্পনাকে উস্কে দিয়েছে।

কী সেই নির্দেশ? দিল্লির নেতাদের কড়া নির্দেশ, আপাতত রাজ্য বিজেপির কোনও নেতা বাংলার কোনও টিভি চ্যানেলের আলোচনায় অংশ নেবেন না। কেন নেবেন না? কারণ নেতারা চাইছেন না চ্যানেলের আলোচনা বা উত্তপ্ত বিতর্কের কারণে যেন কোনও বেফাঁস কথা বেরিয়ে যায়। বিজেপির একটি সূত্রের অনুমান, পশ্চিমবঙ্গকে সামনে রেখে সাম্প্রতিক বিতর্কের জেরে কেন্দ্রীয় সরকার হয়তো কোনও বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। নেতাদের আলোচনায় যাতে এই পদক্ষেপে কোনও সমস্যা না তৈরি হয়, তারজন্যই এই আগাম সতর্কতা।

তাহলে কী সিদ্ধান্ত? সাংবিধানিক সঙ্কটের উদাহরণ তুলে কড়া কোনও পদক্ষেপ? নাকি অন্য কিছু? প্রবল জল্পনা চলছে।

আরও পড়ুন- নিজের উদ্যোগে পিছিয়ে পড়া মানুষের পাশে ওসি সৌভিক

Advt

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...