Wednesday, May 13, 2026

শহরে এটিএম জালিয়াতিতে ভিন রাজ্যে তদন্তকারীরা

Date:

Share post:

এটিএম জালিয়াত তৈরির ‘আতুঁড় ঘর’ হরিয়ানার মেওয়াট! সূত্রের খবর, এখান থেকে  জালিয়াতির প্রশিক্ষণ নেয় কলকাতা সহ বিভিন্ন রাজ্যে এটিএম জালিয়াত চক্রের সঙ্গে জড়িত গ্যাংয়ের সদস্যরা।

এই চক্রের খোঁজে কলকাতা পুলিসের টিম ভিন রাজ্যে হানা দিয়েছে বলে জানা যাচ্ছে। এটিএম জালিয়াতির ঘটনায়  অভিযুক্তরা এখনও অধরা। তাদের খোঁজে হরিয়ানা পুলিস ও কলকাতা পুলিস আলাদা আলাদাভাবে খোঁজখবর চালাচ্ছে। হরিয়ানা পুলিস সূত্রে জানা যাচ্ছে, মেওয়াট তাদের কাছে মাথা ব্যথার কারণ। এখানে জালিয়াতির পাঠ পড়ানোর পাঠশালা খুলে বসেছে অপরাধীরা।বিভিন্ন রাজ্য থেকে এটিএম মেশিন হ্যাক করার কৌশল শিখতে আসছে অল্পবয়সী যুবকরা। প্রযুক্তিগত দিক থেকে তাদের জ্ঞান অত্যন্ত নিখুঁত। যে কোনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে তারা পাল্লা দিতে পারে। প্রশিক্ষণ শেষ করার পর তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে এটিএম হ্যাক করে টাকা তুলে নিতে পাঠানো হচ্ছে।
কলকাতায় যে দলটি  এটিএম জালিয়াতি করছে, তাদের মধ্যে চারজন ফরিদাবাদ, নয়ডা এবং গুরুগ্রামে  এটিএম জালিয়াতির ঘটনায় ছিল বলে জানতে পেরেছেন ভিন রাজ্যের পুলিস কর্তারা। অর্থাৎ তাঁরা প্রায় নিশ্চিত, একই দল দেশের বিভিন্ন শহরে অপরাধ করে বেড়াচ্ছে। কলকাতার পর তারা আর কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা ঘটাচ্ছে, সেই তথ্য জোগাড় করা হচ্ছে।

Advt

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...