Saturday, May 16, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল, দফায় দফায় উত্তেজনা, আহত ৩ পুলিশকর্মী

Date:

Share post:

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগণার জগদ্দল। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। পুলিশকে দেখেই শুরু হয় বোমাবাজি এমনটাই অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িও। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন পুলিশকর্মী। শাসক-বিরোধী দু’পক্ষর মধ্যেই চলছে অভিযোগ পাল্টা অভিযোগ।

আরও পড়ুন-রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩০, মারণ ছত্রাকের প্রতিষেধক কেনার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা

অভিযোগ, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা লালবাবু প্রসাদের বাড়ির বাইরের কাচে ভাঙচুর চালায়। লালবাবুকে লক্ষ্য করে ছোঁড়া হয় কয়েক রাউন্ড গুলিও। বিজেপি নেতার অভিযোগ, একটি গুলি দেওয়ালে এবং অপরটি টিভিতে লাগে। বিজেপির অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

গতকাল ওই বিজেপি নেতার বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। তিনিও আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। এরপর ফের শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া। ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ রুখতে যায় পুলিশ বাহিনী। সেই সময় আহত হন তিন পুলিশকর্মীও। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...