Saturday, May 16, 2026

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে রজার, চোটের কারণে টুর্নামেন্ট ছাড়ার ইঙ্গিত সুইস তারকার

Date:

Share post:

ফ্রেঞ্চ ওপেনের ( (French Open 2021) চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রজার ফেডেরার (Roger Federer)। শনিবার রাতে তিনি হারালেন ডমিনিক কুফারকে। ম‍্যাচের ফলাফল (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫।

শনিবারের ম্যাচের ফল দেখেই অনুমান করা যায়, লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছে। শেষমেশ ডমিনিক কুফারকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করেন রজার। তবে ম‍্যাচ জিতলেও, চলতি পথে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলেন রজার। শোনা যাচ্ছে, হাঁটুর ব্যথা নিয়ে চিন্তায় রয়েছেন টেনিসতারকা। সেই জন্যই  ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছেন তিনি।

ম্যাচের পর ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বললেন, “জানি না আর খেলতে পারব কিনা। খেলা চালিয়ে যাওয়া নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হাঁটুর উপর চাপ দেওয়া কি খুব ঝুঁকিপূর্ণ। এখন বিশ্রাম নিলেই ভাল হয়।”

গত বছর দু’বার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ফেডেরারের।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ আয়োজনে আমিরশাহির পাশাপাশি বিকল্প হিসাবে উঠে এল ওমানের নাম

Advt

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...