Wednesday, May 6, 2026

দ্বাদশের পরীক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা টাকি হাউসের প্রাক্তনীদের সংগঠন টিব্যাকের

Date:

Share post:

করোনা অতিমারী পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউসের প্রাক্তনীদের সংগঠন টিব্যাক। এ বিষয়ে প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক জানিয়েছেন, প্রাক্তনীদের ওই সংগঠন ২৬ জুন টিকাকরণের কর্মসূচি নিয়েছে। সেখানে সুযোগ পাবে অন্য স্কুলের পড়ুয়ার এবং তাঁদের অভিভাবকরাও।

অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে সাউথ পয়েন্ট স্কুলও। রবিবার থেকেই শুরু হয়েছে প্রতিষেধক দেওয়ার কর্মসূচি। আজ স্কুল প্রাঙ্গণেই তা দেওয়া হচ্ছে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদের একাংশ প্রতিষেধক পাবেন।

আরও পড়ুন-বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব, মন্তব্য দিলীপের, পাল্টা জবাব তৃণমূলের

দ্বাদশের পরীক্ষার্থীদের প্রতিষেধক দেওয়ার উদ্যোগ কলকাতায় এই প্রথম বলে দাবি সাউথ পয়েন্টের।

 

Advt

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...