Wednesday, May 6, 2026

কায়া আছে ছায়া নেই, বারবেলাতেই উধাও ছায়া

Date:

Share post:

বারবেলা কিন্তু ছায়া নেই। অর্থ্যাৎ ‘জিরো শ্যাডো ডে’। শনিবার এমনই একটা দিনের সাক্ষী হয়ে রইলেন অনেকেই। কলকাতা এবং তার আশেপাশের অনেকেই আচমকা টের পেলেন মাথার উপর সূর্য রয়েছে বহাল তবিয়তে। অথচ কোনও উল্লম্ব বস্তুর ছায়া পড়ছে না।
এই ‘জিরো শ্যাডো ডে’ সাধারণত বছরে দু’বার দেখা যায় বলে জানালেন ‘হুগলি আমেচার আস্ট্রোনমি ক্লাব’-এর সদস্য তথা গবেষক মম্মদ মহসিন। তাঁর কথায়, ‘‘কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত পৃথিবীর প্রতিটি স্থানে বছরে দু’টি ছায়াবিহীন দিন (জিরো শ্যাডো ডে) আসে। সূর্য পৃথিবীপৃষ্ঠের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে অবস্থান করলে এই ঘটনা ঘটে। সে সময় কোনও ব্যক্তি বা বস্তুর ছায়া কয়েক মিনিটের জন্য পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। ঠিক যেমনটা দেখা গিয়েছে শনিবার।’’
বিজ্ঞান প্রাবন্ধিক মানসপ্রতিম দাস এই ঘটনার সপক্ষে যুক্তির ব্যাখ্যায় জানান, সূর্য তার আপাত চলনে ২১ ডিসেম্বর মকরক্রান্তি রেখায় পৌঁছয়। ২১ মার্চ বিষুবরেখার উপর পৌঁছয়। ২১ জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে থাকে। ২৩ সেপ্টেম্বর পৌঁছচ্ছে বিষুবরেখায়। এর মধ্যে প্রতি অক্ষাংশেই দু’টি জিরো শ্যাডো ডে বা ছায়াহীন দিন দেখা যাবে। তাঁর কথায়, ‘‘একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার সরাসরি রশ্মি দেওয়ার দরুণ কিছুক্ষণের জন্য ছায়া দেখতে পাওয়া যাবে না।’’
শনিবার কলকাতা ও তার আশেপাশের এলাকায় ঘটনা দেখা গেলেও তমলুকে এই একই ঘটনা দেখা গিয়েছে গত ২ জুন। আগামী ১০ জুলাইতেও ফের এই একই ঘটনার সাক্ষী থাকবে তমলুক। খড়্গপুর, মেদিনীপুর, ডেবরা এবং বারুইপুরে গত ৩ জুন এই ‘জিরো শ্যাডো’ দেখা গিয়েছিল। আবার ৯ জুলাই এমনটা দেখা যাবে। ৪ জুন এই দৃশ্য দেখা গিয়েছে ঝাড়গ্রাম, বাগনান এবং মহেশতলায়। ৮ জুলাই আবার এমনটা দেখা যাবে। এছাড়াও ৫ জুনেরত মতো ৭ জুলাইতে এই ঘটনার সাক্ষী থাকবে হাওড়া, কলকাতা, ঘাটশিলা এবাং হাসনাবাদ।
বিষয়টি নিয়ে হাতেকলমে পরীক্ষা চালানোর কথা বলেছেন অহসিন। তাঁর ব্যাখ্যা এ ব্যাপারটি মোটেও ভূতুড়ে নয়। কলকাতা এবং হাওড়ায় ৫ই জুন এবং ৭ই জুলাই ছায়াহীন দিবস। সূর্য তার উত্তরায়ণের পথে ৫ই জুন এবং দক্ষিণায়ণের ফিরতি পথে ৭ই জুলাই কলকাতা-হাওড়ায় একই অক্ষাংশে পৌঁছবে। তার জেরেই এই দু’দিন ১১টা বেজে ৩৬মিনিটে সূর্য ঠিক মাথার কেন্দ্রবিন্দুতে থাকবে। তাই আশেপাশে কোনও ছায়া দেখা যাবে না।
শনিবার অবশ্য ১১টা বেজে ৩৬মিনিটের আশেপাশে এধরণের ঘটনা ঘটলেও ঘড়ির কাঁটা খানিকটা এগোতেই আবার যে কে সেই। ফিরে আসে ছায়া।

Advt

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...