Saturday, May 23, 2026

বৃষ্টিতে ৯ কোটির সেট ভেঙে অথৈ জলে সলমনের প্রযোজক

Date:

Share post:

‘টাইগার থ্রি’র (tiger 3) নির্মাতারা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হলেন। সলমন খান এবং ক্যাটরিনা (Salman khan & katrina kaif) কাইফকে নিয়ে তৈরি হচ্ছিল টাইগার থ্রি’ (tiger 3)। মুম্বইয়ের সাম্প্রতিক লকডাউনের (lockdown in mumbai) আগে এই ছবির কাজ কিছুটা শুরু করেছিলেন সলমন। জানা গিয়েছে প্রায় ১০/১২ কোটি টাকা খরচ করে ছবির জন্য সেট বানানো হয়েছিল। কিন্তু মুম্বইয়ের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় লকডাউন করে দেওয়া হয় মহারাষ্ট্রে। তার জেরে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। তার মধ্যে বৃষ্টিতে টাইগার থ্রি-র ব্যয়বহুল সেট অনেকটাই ভেঙে গিয়েছে । যার জেরে প্রায় ৮-৯ কোটি টাকা ক্ষতির সম্মুখীন নির্মাতারা। যদিও মুখে কেউ স্বীকার করছেন না। কিন্তু বলিউডের অন্দরে এমনটাই খবর। নির্মাতাদের মাথায় হাত পড়ে গিয়েছে। তবে এখন সলমনই ভরসা। কারন ভাইজানের ছবির জন্য নাকি ৮/৯ কোটি নষ্ট কোনো ব্যাপার নয়। সলমন নিজের ক্যারিশমায় প্রযোজকের ঘরে তার চারগুণ টাকা ফিরিয়ে দেবেন। বক্স অফিসে এখনো নাকি সলমনের এতটাই দাপট।

চলতি বছরের মার্চে তৈরি করা হয় ‘টাইগার থ্রি’-র সেট। লকডাউন উঠে গিয়ে ফের শুটিং হবে এবার। তাই পুরনো সেট ভেঙে ফের নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ১৫০ জন কর্মীকে কাজে লাগিয়ে দ্রুত সেট তৈরি করা হবে । সলমন-ক্যাটরিনা অভিনীত এই ছবি বিগ বাজেটের ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে ইমরান হাশমিকে।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...