Wednesday, May 13, 2026

দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে মৃত তৃণমূল কর্মীর সন্তানদের দায়িত্ব নিলেন সাধন-কন্যা শ্রেয়া

Date:

Share post:

সুন্দরবনে ইয়াসে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন উল্টোডাঙার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা লোকনাথ দাস। এবার লোকনাথের পরিবারের কাছে দেবদূতের মতোই পৌঁছলেন সাধন পাণ্ডে কন্যা শ্রেয়া পাণ্ডে।

ঘটকপুকুরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় লোকনাথের। কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার তাঁর দুর্ঘটনায় মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। মৃত লোকনাথের পরিবারের দায়িত্ব নিলেন মডেল-অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে। লোকনাথের দুই ছোট সন্তানের দায়িত্ব নিলেন তিনি। দায়িত্ব নিলেন তাঁদের বড় করে তোলার।

আরও পড়ুন-মমতার বিরুদ্ধে মুখ ছিল না, মোদি-শাহদের ভাষা বুঝতে পারেনি মানুষ: সব্যসাচী

 

 

শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা করেই নয়, শোকসন্তপ্ত লোকনাথের পরিবারের সঙ্গে দেখা করে, তাঁদের ভরসা জুগিয়েছেন শ্রেয়া। লোকনাথের স্ত্রীকে শক্ত হওয়ার কথা বলেছেন তিনি। মডেল-অভিনেত্রী ছাড়াও ইতিমধ্যেই শ্রেয়া সমাজসেবী হিসেবে নিজের আরও এক পরিচয় গড়ে তুলেছেন।

Advt

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...