Tuesday, March 3, 2026

এশীয় বিদ্বেষী পোস্ট বিতর্কে নাম জড়াল ইয়ন মর্গ‍্যান এবং জস বাটলারের, তদন্তে ইসিবি

Date:

Share post:

এশীয় বিদ্বেষী পোস্ট বিতর্কে নাম জড়াল ইংল‍্যান্ড  অধিনায়ক ইয়ন মর্গ‍্যান(eoin morgan)এবং জস বাটলারের(jos buttler) । ২০১৭-১৮ সালে মর্গ‍্যান, বাটলারের টুইট ক্ষতিয়ে দেখছে ইংল‍্যান্ড অ‍্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড( ECB)। মর্গ‍্যান এবং বাটলারের বিরুদ্ধে এশীয়দের ইংরেজি কথোপকথনকে কটুক্তি করার অভিযোগ ওঠে।  জানা গিয়েছে এশীয়দের ইংরেজি কথোপকথনকে কটুক্ত করতে ওই টুইট করেছেন মর্গ‍্যান এবং বাটলার।

এই টুইটের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় বাটলার একটি মেসেজে লিখেছেন,” I always reply sir no 1 else like me like you like me”। আরেকটি বার্তায় মর্গ‍্যান লিখেছেন,”  sir, you play very good opening batting “। আর এই টুইট গুলো হাতে পাওয়ার পরই তদন্তে নেমেছে ইংল‍্যান্ড অ‍্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এই নিয়ে মঙ্গলবার ইসিবির এক কর্ত জানান,” যেহেতু আমরা গত সপ্তাহে বেশ কিছু বিদ্বেষী টুইটের সম্বন্ধে খবর পেয়েছি, একাধিক পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, যা অন‍্যান‍্য ব‍্যাক্তিরা করে এসেছেন, সেগুলি সমাজে প্রশ্ন তুলছে। বিদ্বেষের কোন জায়গা নেই আমাদের এই খেলায়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এই বিষয়ে যথোপযুক্ত ব‍্যবস্থা নেব। যে সকল ঘটনা উঠে এসেছে তাতে এটি স্পষ্ট যে, ঘটনা অনেক বড়। ইসিবি এই বিষয়ে আলোচনা করবে যে। সমস্ত তথ‍্যকে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তী বিবৃতি আসার আগে অবধি আমরা সমস্ত কেস ইসিসির সাথে তদন্ত করব।”

আট বছর আগের করা বর্ণবিদ্বেষী টুইটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে হল অলি রবিনসনকে। এরপরই পুরোনো টুইট ক্ষতিয়ে দেখা শুরু করে ইসিবি।

আরও পড়ুন:প‍্যারাগুয়ের বিরুদ্ধে জয় ব্রাজিলের, এগিয়ে থেকেও কলম্বিয়ার সঙ্গে ড্র আর্জেন্তিনার

Advt

 

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...