Wednesday, March 4, 2026

‘আমাকে অনেক লজ্জা দিয়েছে, তবু পুত্র তো’, চোখের জল মুছে বললেন ভুল্লারের বাবা

Date:

Share post:

এনকাউন্টারে খতম হয়েছিল দুষ্কৃতী জয়পাল ভুল্লার। বৃহস্পতিবার সন্ধেয় ছেলের মৃতদেহ নিতে কলকাতায় এসেছিলেন জয়পালের বাবা পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। পুলিশ জানাল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে”।

 

ছিনতাই-তোলাবাজির মতো ঘেরাটোপ থেকে জয়পাল সিং ভুল্লার তার নিজের পিঠে পাঞ্জাব পুলিশের ‘প্রথম সারির’ অপরাধীর তকমাটা বসিয়ে নিয়েছিল। বুধবার দুপুরে, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দেশের অন্যতম এই ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে।

আরও পড়ুন-নিউটাউন এনকাউন্টার: জয়পালের আইএসআই-হিজবুল যোগ স্পষ্ট, টাকার সোর্স হাওলা

পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ভূপিন্দর সিং ভুল্লার আদতে ফিরোজপুরের বাসিন্দা। পুলিশের গুলিতেই ছেলের প্রাণ হারানোর খবর পেয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি চোখের জল ফেলতে ফেলতে বলেন, “ও আমাকে অনেক লজ্জা দিয়েছে। তবে, আর যাই হোক, নিজের ছেলে তো, মনটা ভেঙে যাচ্ছে।” তিনি আরও জানান, ছেলে যে বিপথে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই তা আঁচ করতে পারছিলেন তিনি। তাই যে থানাতেই পোস্টিং হক, জয়পালকে থানার কোয়ার্টারে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। তিনি জানান, এই সময় ফিলোর পিলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের জন্য প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ওই সময় জয়পাল তাঁর সঙ্গে ছিল না।

ভূপিন্দর সিং ভুল্লার বলেন, “আমাকে পুলিশ জানিয়েছিল, আপনার ছেলেকে মেরে দেওয়া হয়েছে। ডেড বডি নিতে এসেছি। এর বেশি আর কী বা বলব!”

spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...