Saturday, May 16, 2026

শুভ পালকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

শুভ পালকে(shuba paul) শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Chief Minister Mamata Banerjee)। সালকিয়ার ১৭ বছরের ছেলে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব ১৯ মতন দলে। শুভ পালের ঠিকানা এখন বায়ার্ন মিউনিখ। আর এই কারণে শুক্রবার শুভ পালকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

 

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,” শুভ তোমাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাত্র ১৭ বছর বয়সে বায়ার্নের দলে জায়গা করে নেওয়া সোজা ব্যাপার নয়। কিন্তু গোটা দেশকে গর্বিত করে তুমি সেই জায়গা অর্জন করেছো। তোমার জন্য আমরা সবাই গর্বিত।”

৬৪টি দেশ থেকে ৬৫৪ জন ফুটবলারের পরীক্ষা নিয়েছিল বায়ার্ন মিউনিখ। সেখান থেকে ১৫ জনের দলে জায়গা করে নেয় সুদেভা এফসির এই ফুটবলার।

আরও পড়ুন:ক্লে কোর্টে দুরন্ত জয় জোকোভিচের, প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...