Saturday, March 14, 2026

বেনজির অবদান, ভারতীয় বংশোদ্ভূত ২ মার্কিন সাংবাদিককে এবারের পুলিৎজার

Date:

Share post:

মেঘা রাজগোপালন এবং নীল বেদি৷

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এ বছর ‘পুলিৎজার পুরস্কার’ পেলেন এই দুই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক৷সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর আমেরিকার সর্বোচ্চ পুলিৎজার পুরস্কারে (Pulitzer Prize) সম্মানিত হলেন এই দুই সাংবাদিক৷ সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমের এক বিশেষ বোর্ড সাংবাদিকতার জন্য আমেরিকার সর্বোচ্চ এই পুরস্কার দেয়। চলতি বছর ১০৫ বছরে পা দিয়েছে পুরস্কার।

 

ইন্টারনেট মিডিয়া, ‘বাজফিড’ সংবাদমাধ্যমের মেঘা রাজগোপালন এবং ও ট্যাম্পা বে টাইমসের নীল বেদি এবার দুটি ভিন্ন বিভাগে জিতে নিলেন পুরস্কার।

 

আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য পুরস্কার জিতেছেন বাজফিড-এর মেঘা রাজগোপালন। চিনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কাহিনী প্রকাশ্যে নিয়ে আসায় এই পুরস্কার পেলেন মেঘা। তবে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন ঐ ইন্টারনেট মিডিয়ারই সহকর্মী অ্যালিসন কিং এবং ক্রিস্টো বাসচেকের সঙ্গে। অ্যালিসন পেশায় আর্কিটেক্ট। ক্রিস্টো একজন প্রোগ্রামার। মেঘাকে এই দু’জন সাহায্য করেছিলেন।

 

ভারতীয় বংশোদ্ভূত আর এক সাংবাদিকও এবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। স্থানীয় রিপোর্টিংয়ের জন্য পুরস্কার পেলেন ট্যাম্পা বে টাইমসের নীল বেদি৷ ফ্লোরিডায় কম্পিউটারের মাধ্যমে পুলিস যেভাবে সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করে রাখে, সেই বিষয়ে একটি তদন্তমূলক সিরিজ করেছিলেন তিনি। তাঁকে সাহায্য করেন ক্যাথলিন ম্যাকগ্ররিও। এই পুরস্কার ভাগ করে নিয়েছেন দুজনে।

 

এই শিরোপা পাওয়ার পর মেঘা রাজগোপালন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি বিস্মিত। আমার টিমের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক লোক সাহায্য করেছেন। সর্বোপরি সেই সব প্রাক্তন বন্দিদের ধন্যবাদ জানাতে চাই, যারা অনেক ঝুঁকি নিয়ে জিনজিয়াং প্রদেশের ক্যাম্পের বিষয়ে আমাকে তথ্য দিয়েছেন”৷ তবে নীল বেদির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...