Thursday, May 14, 2026

‘জয় শ্রীরাম’ রব তুলে বৃদ্ধ মুসলিমকে ব্যাপক মার, কাটা হল দাড়ি, যোগীরাজ্যের ভিডিও ভাইরাল

Date:

Share post:

ফের একবার জয় শ্রীরাম ধ্বনি তুলে সংখ্যালঘু এক বৃদ্ধকে ব্যাপক মারধরের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদ(Ghaziabad) জেলায়। জানা গিয়েছে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করে কট্টর হিন্দুত্ববাদী একদল দুষ্কৃতী(antisocial)। এরপর প্রকাশ্য রাস্তায় ব্যাপক মারধর করার পাশাপাশি দাঁড়ি কেটে নেওয়া হয় ওই বয়স্ক ব্যক্তি। লাঠি দিয়ে ব্যাপক মারধর করার সঙ্গে সঙ্গে ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দেমাতরম’ ধ্বনি দিচ্ছিল হামলাকারীরা। সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

জানা গিয়েছে, ঘটনাটি গত ৫ জুনের। আক্রান্ত ওই বয়স্ক মুসলিম ভদ্রলোকের নাম আবদুল সামসাদ(Abdul samad)। ঘটনার দিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। তখনই একদল দুষ্কৃতী অপহরণ করে তাঁকে। এরপর প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। তাদের দাবি ছিল, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর। ভিডিওটিতে যে ৩ হামলাকারীকে দেখা গিয়েছে তাদের একজনের পরনে ছিল ফুলহাতা সাদা টি শার্ট ও নীল প্যান্ট। তার হাতে ছিল ছুরি। অপর এক আক্রমণকারীর পরনে ছিল কালো শার্ট ও লাল ট্রাউজার। আর একজনের পরনে ছিল আকাশি রং-এর টি শার্ট ও ধূসর রং-এর ট্রাউজার।

আরও পড়ুন:মান্দারিন ভাষায় লক করা হানের মোবাইল ও ল্যাপটপ,  তথ্য লুকোতে বারবার পাল্টাচ্ছে পাসওয়ার্ড

এদিকে নৃশংস এই হামলার শিকার হওয়া সামসাদ জানান, “মসজিদে যাওয়ার সময় পথে কয়েকজন আমাকে অটোতে উঠতে বলে। সেই অটোতে আগে থেকে দু’জন যাত্রী ছিল। অটো মসজিদের বদলে কাছেই একটি বাড়িতে আমাকে নিয়ে যায়। একটা ঘরে বন্ধ রেখে তারা আমাকে মারধর করে। তারা আমাকে তাদের স্লোগান দিতে বাধ্য করে। আমার মোবাইল কেড়ে নেয়।’ শুধু তাই নয় আক্রমণকারীদের তিনি বলতে শোনেন, তারা আগে এভাবে অনেক মুসলিমকে মেরেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ। অবশ্য এমন ঘটনা প্রথমবার নয় এর আগেও উত্তরপ্রদেশে গো সংক্রান্ত হিংসায় প্রাণ হারিয়েছেন বহু সংখ্যালঘু ব্যক্তি। কোথাও আবার আক্রান্ত ব্যক্তির ওপর এই মামলা দায়ের করতে দেখা গিয়েছে পুলিশকে। এরপর ফের একই ধরনের হিংসাত্মক ঘটনা প্রকাশ্যে আসার পর যোগীর পুলিশের নিন্দায় সরব সব মহল।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...