Thursday, May 7, 2026

মেঘলা আকাশ: আগামী ৩ দিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সকাল থেকেই মহানগরের মুখভার। মেঘলা আকাশের সঙ্গে কখনও কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। এরইমধ্যে কলকাতা-সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা (Cloud) আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ইতিমধ্যেই বঙ্গে ঢুকেছে বর্ষা। নিম্নচাপের সঙ্গী হয়ে উত্তরবঙ্গে পর শুক্রবার দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কখনও ভারী অথবা কখনও মাঝারি বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ (Thunder) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিহারের দিকে সরছে। হিজরী বিহারের পাশাপাশি রাজের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Related articles

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...