Saturday, March 14, 2026

ফের ঝটকার মুখে ‘আদি’ বিজেপি, উপ- বিরোধীনেতা দলত্যাগী মিহির, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বঙ্গ-বিজেপি’র ‘আদি’ লবি আরও একটা ঝটকার মুখে৷ দলের অন্দরে যত বিতর্কই মাথাচাড়া দিক, দিল্লি বিজেপি সম্ভবত বাজে কাগজের ঝুড়িতেই ফেলতে চলেছে বিজেপির ‘আদি’ গোষ্ঠীকে৷

সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভার উপ-বিরোধী দলনেতা হতে চলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামী ৷ দলের হাই- কম্যাণ্ড একের পর এক গুরুত্ব বাড়াচ্ছে তৃণমূল ত্যাগীদেরই। বিধানসভার ভিতরে অথবা বাইরে ধীরে ধীরে ‘ব্যাক-বেঞ্চার’ হতে চলেছেন আদি বিজেপি নেতা-বিধায়করা।

তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে কিছুদিন আগে বিধানসভার বিরোধী দলনেতা করেছে দলের শীর্ষমহল৷ এই নাম নিয়ে আপত্তি জানিয়েছে দলের জনা তিরিশেক বিধায়ক৷ মূলত এরাই সোমবারের রাজভবন অভিযানে সামিল হননি৷ এ সব জেনেও পুরনো নেতাদের পিছনে পাঠিয়ে চলেছে দিল্লি৷

গেরুয়া শিবির সূত্রের সাম্প্রতিক খবর, বিধানসভায় এবার শুভেন্দুর ডেপুটি হতে চলেছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী৷ মিহিরও তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ এই সিদ্ধান্তে দিল্লির সিলমোহর লাগলে বিজেপি’র পরিষদীয় দায়িত্বেও তৃণমূলত্যাগী বিধায়কদের গুরুত্বই বাড়ছে৷

তবে মিহির গোস্বামীর নাম এখনও চূড়ান্ত হয়নি। এই পদে জোরালো দাবিদার দীর্ঘদিনের আরএসএস নেতা তথা ২০১৬ থেকে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা৷ কিন্তু শুভেন্দুর ইচ্ছাতে মিহির গোস্বামীর দিকেই পাল্লা ঝুঁকে রয়েছে৷ মিহির দীর্ঘদিনের বিধায়ক৷ তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এখন দেখার পরের পর নব্য-বিজেপির ‘দাপট’ কতখানি সহ্য করেন বঙ্গ-বিজেপির আদি-লবি৷

আরও পড়ুন- সুখবর! জামাইষষ্ঠীর আগে রাজ্যে এল মায়ানমারের ইলিশ

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...