Tuesday, June 23, 2026

নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর?

Date:

Share post:

একদিকে মৌসুমী বায়ু, সঙ্গে নিম্নচাপ । দুইয়ে মিলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার সারারাত কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি হয়েছে। বুধবার সকালেও মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া সঙ্গে দু এক পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম নদীয়ায়।
নদীয়া ও মুর্শিদাবাদ সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। বুধবার সারাদিন কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমাংস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আপাতত এখনই দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...