Monday, March 16, 2026

মিথ্যের ঝুড়ি নিয়ে শ্বশুরবাড়িতে জামাই! রাজ্যপালকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

নাম না করে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) কটাক্ষ করলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। জামাইষষ্ঠীর দিনে টুইটে কিছুটা কটাক্ষ সুরেই সায়নী লেখেন, জামাই নিরাপদেই তার ‘‌গুলকিট’‌ নিয়ে ‘শ্বশুরবাড়ি’ পৌঁছে গিয়েছে। গুলকিট বলতে যে একাধিক মিথ্যাচারের কথা তিনি বোঝাতে চেয়েছেন, সেটাও টুইটে উল্লেখ করেছেন সায়নী। টুইটের কোথাও অবশ্য রাজ্যপালের কোনও কথা উল্লেখ করেননি সায়নী।

কী লিখেছেন সায়নী?‌ সায়নী টুইটে লিখেছেন, ‘জামাই নিরাপদেই তাঁর গুলকিট নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য এক গুচ্ছ মিথ্যাচার নিয়ে তিনি গিয়েছেন।’ রাজনৈতিক মহলের ধারণা, ধনকড়কে নিশানা করেই সে কথা বলেছেন।

প্রসঙ্গত, কিছু দিনের মধ্যেই তিনি জেলাসফর শুরু করবেন বলে জানিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী। নতুন দায়িত্ব পেয়ে ভবিষ্য়তের কর্মপন্থা ঠিক করতে ইতিমধ্যেই সেরে ফেলেছেন হোমওয়ার্ক। তৃণমূল যুব সংগঠনের আলাদা পেজ করতে চাইছেন তিনি। তৃণমূলের সংগঠনকে রাজ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। সেই লক্ষ্যে যুবর কর্মকাণ্ডকে নেটমাধ্যমে আরও সচল করে তুলছেন সায়নী। তাঁর ভাবনা, শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সংখ্যা বাড়ানো। প্রাধান্য দিতে চাইছেন জেলার তরুণ তুর্কিদের। প্রতিটি বুথে অন্তত ১০ থেকে ১২ জন সক্রিয় সদস্য তৈরি করতে চান যুব নেত্রী।

আরও পড়ুন- শুরু হয়েই বন্ধ শুটিং, বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...