Friday, May 15, 2026

ভাইজান কেন বিয়ে করছেন না, জানেন? 

Date:

Share post:

সলমন খান (Salman Khan) , অর্থাৎ বলিউডের ভাইজান (bhaijaan of Bollywood) মনে করেন পরিবারের বড় দাদার বিয়ে করা উচিত নয়। দাদা নিজে অবিবাহিত থেকে ভাইদের সংসারী করলে সেই সংসার নাকি সুখের হয় । স্থায়ী হয়। কিন্তু দাদা বিয়ে করে ফেললে রোজকারের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগেই থাকে। সম্প্রতি সলমন খানের জন্য একটি চিত্রনাট্য লেখা হয়েছে। যার মূল গল্প এটাই। আর এই গল্প নাকি কল্পনা নয়, সলমনের বিশ্বাস।

সলমনকে মুখ্য চরিত্রে রেখে ‘কভি ইদ কভি দিওয়ালি’ (new movie kabhi Eid kabhi Diwali) নামে একটি অ্যাকশন-কমেডি (action comedy movie) ছবি তৈরি হতে চলেছে। এটি একটি জনপ্রিয় তামিল ছবির হিন্দি রিমেক। এই ছবিতে সলমন পরিবারের বড় দাদার ভূমিকায় অভিনয় করবেন। যিনি বিয়ে করতে চান না। তাঁর বিশ্বাস বিয়ে পরিবারে দ্বন্দ্ব তৈরি করতে পারে। তবে তাঁর বাকি তিন ভাইয়েরা জীবনে প্রেম খুঁজে পেয়েছেন এবং চেষ্টা চালায় বড়দার জন্যও একটা প্রেম খোঁজার।

ছবিটি ২০২২ সালে দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে বলে শোনা যাচ্ছে। যদিও সলমন ইতিমধ্যেই সিনেমার জন্য ফটোশুটের প্রস্তুতি নিচ্ছেন। তবে শুটিং এখনো শুরু হয়নি। কোভিড পরিস্থিতির উন্নতি হলে সলমন ফটোশুট করবেন। ফটোশুটটি তাঁর প্যানভেল ফার্মহাউসে ফিল্মের কাস্ট নিয়ে হবে। সালমানের বিশেষ পছন্দের ফ্যাশন ডিজাইনার অ্যাশলে রেবেলো ইতিমধ্যে ছবির লুক নিয়ে সালমানের সঙ্গে কথা বলেছেন। অ্যাশলে রেবেলো ইতিমধ্যে ছবির লুক নিয়ে কাজও শুরু করে ফেলেছেন। পরনে সাদা কুর্তা এবং জিন্স। একেবারে ক্লিন শেভড লুকে দেখা যাবে ‘ভাইজান’কে।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...