Thursday, May 21, 2026

করোনা কমলেও রাশ আলগা নয়, ৫ পরামর্শ দিয়ে মুখ্য সচিবদের চিঠি কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে করোনার(Covid) দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমাগত কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে লকডাউন তোলার পাশাপাশি রাশ ক্রমশ আলগা করছে বেশিরভাগ রাজ্য(state)। শহরগুলিতে বাজার হাট শপিংমলে বাড়তে শুরু করেছে ভিড়। এই ঘটনা বিপদজনক হয়ে উঠতে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই সতর্ক বার্তা দিয়েছে বিশেষজ্ঞ মহল। এবার কেন্দ্রের তরফে দেশের সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হল করোনা পরিস্থিতি মোকাবিলার সতর্কবার্তা। শনিবার কেন্দ্রের(Central) তরফে করোনার তিন দাওয়াই- টেস্ট, ট্রাক ও ট্রিটমেন্টের পথ অনুসরণ করেই আনলক শুরু করার অনুরোধ করা হল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা(Ajay Valla) সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে করোনা সংক্রমণ রুখতে আনলকের ক্ষেত্রে কোভিডবিধি অনুসরণ, টিকাকরণে গতি আনার পাশাপাশি প্রথম থেকে যে তিনটি পন্থা- করোনা পরীক্ষা, রোগীর চিহ্নিতকরণ ও তাঁর চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সংক্রমণ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলায় টিকাকরণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আনলকের বিষয়েও তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা কমতেই বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়মবিধি আলগা করা হচ্ছে। তবে লকডাউন বা নিয়ম শিথিল করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি যাচাই করেই নেওয়া উচিত বলে মনে করি। আনলক প্রক্রিয়ায় দোকানপাট খোলা, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাটা জরুরি, কিন্তু তা বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করে শুরু করা উচিত।” এছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে।

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...