Saturday, March 14, 2026

অর্থই অনর্থম! মালদহ হত্যাকাণ্ডে সম্পত্তিই কারণ, সন্দেহ পুলিশের

Date:

Share post:

বাবার অনেক সম্পত্তি। তা একা হাতাতেই বাবা-মা-বোন-দিদাকে খুন করে পুঁতে রেখেছিল ছোটছেলে। প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশ। নিহতদের আত্মীয়, পড়শিদের সঙ্গে কথা বলার পরে ওই সন্দেহ অনেকটাই জোরদার হয়েছে।

শনিবার সকালে ওই হাড় হিম করা ঘটনার খবর সামনে এসেছে। কালিয়াচক থানা এলাকায় একই পরিবারে চার জনকে খুন করে মহম্মদ আসিফ (Md Asif)। আসিফের বাবা জাওয়াদ আলি (Jaoyad Ali), ইরা বিবি (Era Bibi), রিমা খাতুন (Rima Khatun) ও আলেক নূর বেওয়া (Aleknoor Bewa)। দেহগুলি উদ্ধার করছে পুলিশ। খাবারে বিষ মিশিয়ে নাকি অন্য কোনভাবে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। সেখানেই বাড়ির মধ্যে থাকা একটি সুড়ঙ্গের খোঁজ মেলে। সেখান থেকে অনুসন্ধান করে চারজনের দেহ উদ্ধার হয়।

প্রতিবেশীরা জানান, মহম্মদ আসিফ ওরফে হান্নান স্থানীয় স্কুলের দশম শ্রেণি পর্যন্ত পড়েছে। এরপর থেকে সে বাড়িতেই থাকত। এমনকী, তার বাড়িতে কাউকেই ঢুকতে দিত না। তার এক দাদা রয়েছেন। নাম আরিফ। তাঁকেও আসিফ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ফলে সে চার মাস আগে পালিয়ে যায়। প্রতিবেশীদের সঙ্গে বড় দাদার যোগাযোগ থাকলেও ছোট ভাইয়ের কোনও যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের ওই বাড়িতে আসিফ ঢুকতে দিত না। তাতেই তাদের সন্দেহ দানা বাঁধে। এর পরই শুক্রবার আসিফের দাদা বাড়িতে ফিরে আসে। প্রতিবেশীরা জানতে পারে, আসিফ চারজনকে খুন করে বাড়ির ঘরের মধ্যে পুঁতে রেখেছে।

সূত্রে খবর, আসিফের বাবার প্রচুর সম্পত্তি রয়েছে। মাঝে মাঝে তার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে সে খরচ করত। তবে কী উদ্দেশ্যে খরচ করা হচ্ছে সেটা কখনই তাদের বলত না। ধৃতের কাকা নৌসাদ মহম্মদ জানান, ল্যাপটপ সহ বিভিন্ন কমপিউটার কিনেছিল আসিফ। সে জানিয়েছিল সে একটি অ্যাপ তৈরি করছে। সেই কারণেই টাকার দরকার। এরপর থেকে বাড়ির বাইর বের হত না। খুনের ঘটনায় আরিফের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...