Sunday, June 14, 2026

নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!

Date:

Share post:

প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আসানসোলে( asansol) এক নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হলো অগ্নিমিত্রা(Agnimitra paul)।

 

আসানসোল দক্ষিণের নব নির্বাচিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রতি স্থানীয় বিজেপি কর্মী অপূর্ব রায় নিজেই নব জাতকের ছবি দিয়ে এক ভিডিও বার্তায় এমন খবর জানান। ভিডিও বার্তায় ওই বিজেপি কর্মী, নিজের সদ্যোজাত কন্যা সন্তানের জন্য অগ্নিমিত্রা পালের স্নেহের পরশ ও আশীর্বাদও চান।

স্বভাবতই এমন ঘটনায় আপ্লুত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। টুইট বার্তায় আসানসোল দক্ষিণের বিধায়ক লেখেন, “মানুষের মধ্যে স্বতন্ত্রতার চেয়ে মূল্যবান আর কিছু হয় না। সুতরাং আসানসোল দক্ষিণের মিঃ রায় যখন তাঁর নবজাতক কন্যার নাম রাখলেন “অগ্নিমিত্রা”, তখন আমি খুব আনন্দিত হয়েছি। আমি আমার সহকর্মীদের থেকে পাওয়া এমন অকৃত্রিম ভালোবাসার মর্যাদা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন:বেহালায় একাকী প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...