Friday, May 15, 2026

দ্বিতীয় ঢেউয়ের পর প্রথম আনলক তেলেঙ্গানা

Date:

Share post:

করোনা সংক্রমণের হার অনেকটাই কম। তাই লকডাউন পুরোপুরিভাবে তুলে নিল তেলেঙ্গানা সরকার। শনিবার দুপুরে এনিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপরই রাজ্যে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা করেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এই প্রথম কোনও রাজ্যে লকডাউন পুরপুরি তোলা হল।

মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়,  ‘রাজ্যে করোনা সংক্রমণ কমেছে। কমেছে সংক্রমণের হার। করোনা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সেই কারণেই লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে চিকিৎসকদের সঙ্গে। তারপরেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শনিবারই চলতি লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার আলোচনায় বসে তেলেঙ্গানা সরকারের মন্ত্রিসভার সদস্যরা।  রাজ্যের করোনা পরিস্থিতি ছাড়াও বর্ষার সময় কৃষিক্ষেত্রে লকডাউনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আপাতত সমস্ত সরকারি দফতরকে যাবতীয় বিধিনিষেধ তুলে নিয়ে আবার আগের মতো অবস্থায় ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...