Sunday, May 17, 2026

সোমবার থেকে শুরু হচ্ছে না গণটিকাকরণ, জানিয়ে দিল রাজ্য

Date:

Share post:

আগামিকাল, সোমবার থেকে পশ্চিমবঙ্গে ১৮ ঊর্ধ্বদের জন্য বিনামূল্যে টিকাকরণ শুরু হওয়ার কথা। ‘ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম’ আগামিকাল থেকে শুরু করা যাচ্ছে না রাজ্যে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ভ্যাকসিনের জোগান কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২ লক্ষ ২০হাজার ৯৩০ কোভিশিল্ড ভ্যাকসিন।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আরও জানিয়েছেন, “জোগান স্বাভাবিক হলে সব বয়সীদের বিনামূল্যে টিকাকরণ হবে”। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আগামিকাল থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে কিন্তু তা শুধুমাত্র এ রাজ্যেই হচ্ছে না বলে সূত্রের খবর।

আরও পড়ুন-দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর ঘিরে সন্দেহের বাতাবরণ

এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...