Wednesday, May 13, 2026

কলকাতায় কঙ্কাল-রহস্য: পরিত্যক্ত বাড়ির ছাদে কী মিলল?

Date:

Share post:

কলকাতার পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার কঙ্কাল (Skelton)। 15/4 স্ট্র্যান্ড রোডের একটি পরিত্যাক্ত বাড়ির ছাদ থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। সেটি নরকঙ্কাল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের (Police)।

উত্তর বন্দর থানা এলাকার স্ট্যান্ড রোডের এই বাড়িটি কলকাতা পোর্ট ট্রাস্টের (Port Trast) গোডাউন হিসেবে ব্যবহার করা হত। কিন্তু দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কার্যত পোড়োবাড়ির চেহারা নিয়েছে এই ভবনটি। এই পরিস্থিতিতে সম্প্রতি বাড়িটিকে লিজ দেওয়া হয়। মঙ্গলবার, বাড়ি পরিষ্কারের জন্য ভিতরে ঢোকেন সাফাই কর্মীরা। তাঁরাই ওই কঙ্কালটি দেখতে পান বলে সূত্রের খবর। এরপর খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে সেটি নরকঙ্কাল বলে অনুমান। তবে কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। নিখোঁজ কোনও ব্যক্তি বা দুর্ঘটনায় মৃত কারও কঙ্কাল কি না তা দেখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ওই জায়গায় কাউকে খুন করা হয়েছে কি না বা বাইরে থেকে দেহ এনে ওখানে ফেলে দেওয়া হয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...