Saturday, March 14, 2026

করোনার টিকা নিতে না চাইলেই গ্রেফতার, কড়া দাওয়াই ফিলিপিন্স প্রেসিডেন্টের

Date:

Share post:

করোনাভাইরাসের (coronavirus) টিকা নিতে যাঁরা অস্বীকার করছেন তাঁদের এবার জেলে পোরা হবে। গ্রেফতারের পর জেলের মধ্যে পশুদের জন্য ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে অনিচ্ছুকদের করোনা ভ্যাকসিন (vaccine) দেওয়া হবে। করোনা অতিমারি সামলাতে এই কড়া দাওয়াই দিয়ে বিতর্ক তৈরি করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট (president of Philippines) রডরিগো দুতের্তে। অতিমারি টাস্ক ফোর্সের বৈঠকের পর প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, যাঁরা করোনা টিকা নিতে অস্বীকার করছেন, তাঁদের এবার গ্রেফতার করে জেলে ঢুকিয়ে টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, ফিলিপিন্সের নাগরিকদের দেওয়া হচ্ছে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্নার টিকা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা দিয়েছে, সে দেশের প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৩ জন টিকা নিতে ইচ্ছুক। বাকিরা করোনা টিকা নিতে চাইছেন না। এই পরিস্থিতিতে ভয় দেখাতেই প্রেসিডেন্ট এই হুমকি দিয়েছেন বলে মনে করছে অনেকে।

প্রেসিডেন্ট দুতের্তে ফিলিপিনোদের উদ্দেশে বলেছেন, যদি টিকা নিতে না চান, আপনাদের আমি গ্রেফতার করব। তার পর জেলেই ইঞ্জেকশন দেব। পশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহারেরও হুমকি দেন তিনি। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রেসিডেন্ট জানিয়েছেন, টিকা নিতে অনিচ্ছুকদের তালিকা তৈরি করতে। তবে প্রেসিডেন্ট হুমকি দিলেও টিকা নিতে বাধ্য করার মত আইন তাঁর হাতে আছে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে।

আরও পড়ুন:ধনকর ডেঞ্জারাস, রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি জানাব: প্রসূন

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...