Saturday, May 16, 2026

বিনয় মিশ্র মামলা: দিল্লি থেকে নির্দেশ না আসায় আদালতে সময় নিলো CBI

Date:

Share post:

তাঁকে গ্রেফতার করা না হলে দেশে ফিরতে পারেন কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র (Binoy Misra)। মঙ্গলবার হাইকোর্টে দেশে ফেরার ক্ষেত্রে এমনই শর্ত চাপান বিনয়ের আইনজীবী। এই শর্তের বিষয়ে বুধবার আদালতে CBI নিজেদের বক্তব্য জানাতেই পারেনি৷ এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে CBI-এর আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জেড দস্তুর জানান, দিল্লি থেকে এ বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ এসে পৌঁছায়নি। এ কারণ দেখিয়ে আদালতে সময় চান তিনি৷ এর পরেই আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি৷

 

প্রসঙ্গত, বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিংভি মঙ্গলবার আদালতে জানান, শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র। CBI এবং ED যদি আদালতের কাছে যদি প্রতিশ্রুতি দেন বিনয়কে গ্রেফতার করা হবে না, শুধুমাত্র সেক্ষেত্রেই দেশে ফিরবেন বিনয় মিশ্র। শুধু তাই নয়, পাশাপাশি তাঁকে ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতাও করতে হবে।

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...