Saturday, March 14, 2026

বেঞ্চ-বদল হয়নি, বিচারপতি কৌশিক চন্দ’র এজলাসেই মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম-মামলা

Date:

Share post:

নন্দীগ্রাম(Nandigram) কেন্দ্রের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর(chief minister) দাখিল করা ‘ইলেকশন- পিটিশন’-এর শুনানি হবে সেই বিচারপতি কৌশিক চন্দের(Kaushik Chand) এজলাসেই, আগামিকাল, বৃহস্পতিবার ৷

বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে। যার ফলে তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে(Mamata Banerjee) আইনজীবীরা৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠিও দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু৷

কোনও আবেদনেই সাড়া দেয়নি হাইকোর্ট৷ বুধবার জানা গিয়েছে, নন্দীগ্রাম-ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর দাখিল করা ‘ইলেকশন-পিটিশন’-এর শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার৷

বিচারপতি কৌশিক চন্দের এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি নিয়ে শুরু থেকেই আপত্তি তোলে তৃণমূল। প্রশ্ন ওঠে বিচার-প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। এজলাস বদল করার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু চিঠিও দেন প্রধান বিচারপতিকে। ওই চিঠিতে বলা হয়, বিচারপতি চন্দের ক্ষেত্রে যেহেতু বিজেপি-যোগ প্রমাণিত, তাই তাঁর ব্যক্তিগত দুর্বলতা যদি বিচারে ছাপ ফেলতে পারে৷ সে কারণেই মামলাটি অন্য বেঞ্চে সরানো প্রয়োজন। ওই বিচারপতির এজলাসে মামলার বিচার পর্ব চললে রায় পক্ষপাতদুষ্ট হতে পারে৷ হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ ডেপুটেশন দিয়েও জানায়, কোনওভাবেই যেন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি না হয়। এদিন জানা গিয়েছে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই মামলার শুনানি হতে চলেছে৷

আরও পড়ুন:বঙ্গভঙ্গ: জন বার্লা-সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় FIR করলো “বাংলা পক্ষ”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয়ে কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন-পিটিশন’ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার শুরুতেই শুনানির জন্য নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় বিজেপির একটি সভায় দিলীপ ঘোষের পাশে উপস্থিত রয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এর পরেই এই মামলার তাঁর উপস্থিতি বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। চরম বিতর্কের মাঝেই বুধবার জানা গেল বিচারপতি কৌশিক এজলাসেই হতে চলেছে নন্দীগ্রাম মামলার শুনানি।

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...