Saturday, April 4, 2026

ফের একশো দিনের কাজে বাংলার সাফল্য: কর্মদিবস বেড়েছে দশ গুণ

Date:

Share post:

ফের একশো দিনের কাজে নজিরবিহীন সাফল্য বাংলার। কোভিড (Covid) পরিস্থিতিতেও একশো দিনের কাজে মাত্র ৪০ দিনে কর্মদিবস দশ গুণ বেড়েছে বলে দাবি রাজ্য সরকারের। ৩৩ লাখ থেকে বেড়ে ৩ কোটি হয়েছে কর্মদিবস।

রাজ্যে একশো দিনে কাজে কর্মদিবস ১২ মে পর্যন্ত ৩৩ লাখ তৈরি হয়। এরপর আসে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশ দেন, ক্ষয়ক্ষতি আটকাতে এবং ঝড়ের পরে পুনর্বাসনে 100 দিনের কাজ শ্রমিকদের কাজে লাগাতে। এরফলে কাজের জায়গা বেড়ে যায় কয়েকগুণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁধ, রাস্তা মেরামতির কাজ শুরু হয় একশো দিনের প্রকল্পের আওতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁধ মেরামতি থেকে শুরু করে রাস্তা তৈরি সহ একাধিক কাজে ব্যবহার করা হয় একশো দিনের শ্রমিকদের। এতে সঙ্কটের সময়ে রোজগার যেমন বাড়ে তেমনই মেরামতির কাজও দ্রুত শেষ হয়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর আশঙ্কাই ঠিক, বিচারপতি কৌশিক চন্দ নিজেই স্বীকার করেছেন অতীতে বিজেপি- যোগের কথা

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...