Saturday, April 4, 2026

বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে নির্বাচনী মামলা গৃহীত হাইকোর্টে

Date:

Share post:

ময়না কেন্দ্রের বিধায়ক বিজেপির অশোক দিন্দার বিরুদ্ধে ‘ইলেকশন- পিটিশন’ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট৷ এই মামলা করেছেন ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুই৷ শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সংগ্রাম দলুই-এর আইনজীবী শমীককান্তি চক্রবর্তী বলেন, বিজয়ী প্রার্থীর মনোনয়ন পত্রেই ভুল ছিলো৷ বলা সত্ত্বেও তা খতিয়ে দেখা হয়নি৷ সে কারনেই নির্বাচনের এই ফলাফলকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে৷ মামলা গ্রহণ করে বিচারপতি ঘোষ অশোক দিন্দা-সহ সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ২ সপ্তাহ বাদে৷

আরও পড়ুন:বাড়ির অমতে বিয়ে, দিল্লিতে দম্পতিকে গুলি করল দুষ্কৃতীরা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...