Wednesday, April 1, 2026

বার্লা ও সৌমিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla) ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) দিন কয়েক আগে উস্কানিমূলক বক্তব্যই শুধু রাখেননি, বাংলা ভাগ করার কথা বলেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। এই দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্বুদ্ধ দত্তর নির্দেশে আরামবাগ থানায় শুক্রবার অভিযোগ দায়ের করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিংকু, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম দে, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর ভিকি মণ্ডল ছাড়াও অন্যান্য ছাত্র নেতারা।

আরও পড়ুন- তৃণমূল ভবনে মমতার ঘরের চিলেকোঠায় উদ্ধার লক্ষ্মী পেঁচা

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...