Monday, March 16, 2026

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে

Date:

Share post:

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক সংক্রমিতের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। পরে তা বেড়ে মে মাসের শুরুতে পৌঁছয় ৪ লক্ষে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জনের। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে।

দেশে কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলেছে টিকাকরণ।

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...