Saturday, May 16, 2026

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩দিন বন্ধ সোনারপুর-রাজপুরের বাজার

Date:

Share post:

দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ কমলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সোনারপুরে। এর জেরেই সোমবার থেকে তিনদিনের জন্য সোনারপুর ও রাজপুর এলাকার সমস্ত বাজার সহ দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবার- এই ৩ দিন সোনারপুর-রাজপুরের সমস্ত বাজার বন্ধ থাকবে। খোলা থাকবে ওষুধ ও দুধের দোকান। বিধিনিষেধ শিথিল হতেই ভিড় বেড়েছে বাজারগুলিতে। বাড়ছে সংক্রমণের সংখ্যা। এলাকার মানুষরা যাতে নিষেধাজ্ঞা মেনে চলে এবং প্রয়োজন হলে তবেই যেন বাড়ি থেকে বের হন, তার জন্য স্থানীয় প্রশাসন ও পুরসভার তরফে চালানো হবে প্রচার। পাশাপাশি আজ ও রবিবার দরকারি সামগ্রী কিনে রাখার পরামর্শও দেওয়া হবে।

আরও পড়ুন-বিজেপি বিরোধী জোট হলে কংগ্রেসকে বাদ দেওয়া যাবে না, স্পষ্ট জানালেন শরদ পাওয়ার

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজপুর-সোনারপুর এলাকায় প্রতিদিন গড়ে ২৫ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দৈনিক সংক্রমণের হার চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাদের।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...